ইসলামী ছাত্রশিবিরের বরগুনা জেলা সেক্রেটারি আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে বরগুনা শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে তাকে আটক করা হয়।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল হক পিপিএম জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।

এসময় পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল জলিলকে আটক করা হয়।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর