নারায়ণগঞ্জের অপহৃত জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারের গাড়ি রাজধানীর গুলশানের নিকেতন থেকে মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গুলশান থানার এসআই কামরুল ইসলাম জানান, সোমবার রাতে নিকেতনের নিরাপত্তাকর্মী থানায় ফোন করে জানায় এখানে (নিকেতনে) একটি গাড়ি দুই দিন ধরে পড়ে রয়েছে। খবর পেয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
পুলিশ ধারণা করছে, গাড়িটি নারায়ণগঞ্জের অপহৃত এডভোকেট চন্দন সরকারের হতে পারে।
রোববার দুপুরের পর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। রাত ১০টার দিকে নিখোঁজের বিষয়টি জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও র্যাটব-১১ এর কার্যালয়ে মৌখিক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]