ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম (৪০) ও তার সহকারী লোকমান মিয়া। আহতরা হলেন- পিকআপের যাত্রী ভজন সরকার, সাধু দাস (১৮), কাভার্ড ভ্যানের চালক কামাল হোসেন (৪৫) ও চালকের সহকারী (নাম জানা যায়নি)। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের আটক করা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বৈশামুড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক দিয়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত এবং চারজন আহত হন।
বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেড





