কুষ্টিয়ায় অবরোধের সর্মথনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সকাল ১০ টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি মজমপুর গেট অতিক্রম করে চৌড়হাসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়।

এসময় বিএনপি নেতাকর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বসে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের তুলে দেয়। অপরদিকে সোমবার সকালে কোর্ট স্টেশনের পিছন থেকে শহর ছাত্রদল মিছিল বের করে।

পরে ছাত্রদলের মিছিলটি থানার মোড় হয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ছাত্রদল মিছিল করে।

এদিকে, রোববার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ায় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়া ও দুটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে দৃর্বত্তরা।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চার বিএনপির কর্মীকে আটক করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষমীপুর ১১ মাইল ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

এসএইচ