উখিয়ার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ২৯ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
গতকাল সকাল ১০ টার দিকে ঘুমধুম, তুমব্রু ও বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহলদান কালে ২৯ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
বিকালে আটককৃতদের মানবিক সাহায্য সহযোগিতা দিয়ে মিয়ানমারে ফেরৎ পাঠানো হয়েছে বলে ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এমআইএস।





