আন্দোলনের নামে নাশকতা প্রতিরোধে রেলপথ পাহারা দিতে গিয়ে গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় দীপ্তি মিয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
বুধবার দুপুরে গাইবান্ধার পাঁচজুম্মা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দিপ্তী মিয়া সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলদহ গ্রামের ছকু মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাশকতা প্রতিরোধে দীর্ঘদিন ধরে দিপ্তী মিয়া দিন-রাত সদর উপজেলার পাঁচজুম্মা নামক স্থানে রেলপথ পাহারায় নিয়োজিত ছিলেন। বুধবার দুপুরে তিনি রেলপথে ঘুমিয়ে পড়েন। এ সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খান।
গুরুতর অবস্থায় স্থানীয়রা গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেআই





