ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের চেম্বার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
সাভারের আশুলিয়ার জিরানির হাজী আনোয়ার খান মরদান ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস সেন্টার থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টায় ওই ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের চেম্বার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার আলী হোসেনের ছেলে ফরহাদ। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ছিলেন। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।