সিরাজগঞ্জের দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হালিম শিমুল ও ঢাকায় এটি এন নিউজের সাংবাদিকদের উপর হামলাম প্রতিবাদে শনিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাখেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু , এটি এন নিউজের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক ,এন টিভির বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়া সহ আরো অনেকে ।

এই সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক মৈএীর সম্পাদক অধ্যাপক ওসমান গনি , সমকালের বান্দরবান প্রতিনিধি উজ্জল তংচঞ্জা , বৈশাখী টিভির বান্দরবান প্রতিনিধি জহির রায়হান , ভোরের কাগজের বান্দরবান প্রতিনিধি মংসানু মারমা , আর টিভির সাফায়েত হোসেন, দেনিক সকালের খরবের বান্দরবান প্রতিনিধি জমির উদ্দিন,সহ জেলা সদরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ।

মানব বন্ধনে সাংবাদিকরা এই হামলার নিন্ধা জানায় এবং সকল ধরনের সাংবাদিক নির্যাতন বন্ধ করে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট আবেদন জানায় ।

রিমন /জারিফ