সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগের জোরাখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই জালাল আহমেদ (৪২), পুলিশ কনস্টেবল এখলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাত্রাবাড়ী থানার এএসআই ময়নাল হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এসআই জালালসহ তিন পুলিশ আহত হয়।
এএস





