সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার কালিকাপুরে বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে জয়পুরহাট সদরের সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানসহ ১২ জন আহত হয়েছেন।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুরে জয়পুরহাটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী আগমনী পরিবহন ও অপর একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ সময় প্রাইভেটকারে থাকা সাবেক সংসদ সদস্য ও আগমনী পরিবহনের যাত্রীসহ ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ