সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় আফরোজা আক্তার (২৪) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া দিয়ে পায়ে হেটে নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টসে রওয়ানা দেন ওই পোশাক শ্রমিক আফরোজা আক্তার।

এ সময় ওই নারী শ্রমিককে জামগড়া এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এমই