ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে প্রাইভেটকার ধাক্কা দিলে চারজন নিহত হন। আহত হন আরও দু’জন।
নিহতদের মধ্যে নূরুজ্জামান (৩২) নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি হবিগঞ্জের শয়েস্তাগঞ্জে। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড ফাঁড়ির সার্জেন্ট আব্দুন নূর জানান, দুপুরে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
জেআই





