রাজধানীর বিশ্বরোড শেওড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোসলেম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোসলেম গুলশান বারিধরার একটি বাসার নিরাপত্তাকর্মী। তার প্রতিবেশী মাসুদ জানান, গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার উদ্দেশে কুড়িল বিশ্বরোড শেওড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন মোসলেম।

সে সময় প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি আহত হন। পরে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেকে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি