অবরোধ-হরতালের সমর্থনে রোববার টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিকার্জ করে। এতে দলটির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন- শহর বিএনপির সদস্য মোসলেম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান ও জেলা ছাত্রদলের সদস্য রাসেল। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা জানান, জেলা বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের লক্ষ্যে সকাল ১১টার দিকে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জড়ো হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ উদ্যানে প্রবেশ করে লাঠিচার্জ করে। এতে দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ২০ দলীয় জোটের নেতাকর্মীরা রাস্তায় মিছিল করতে নেমে রাস্তায় গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এ সময় মিছিলকারীরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ইআর





