দিনাজপুরে বিশ্ব ভালোবাসা দিবসে মর্যাদা রক্ষার দাবিতে বিরামপুরে স্বামীর বাড়িতে স্ত্রী কলেজছাত্রী নূরজাহান (২২) অনশন করছেন।
শুক্রবার দুপুর থেকে উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে স্বামী মাহাবুব আলম লিটনের বাড়িতে অনশন শুরু করেন তিনি।
নূরজাহান দিনাজপুর বিরল উপজেলার ঠনঠনিয়া গ্রামের মৃত খোরশেদ আলীর মেয়ে।
নূরজাহান জানান, বিরামপুর ডিগ্রি কলেজে লেখাপড়া করা অবস্থায় ছয় মাস আগে মাহাবুব আলম লিটনের সঙ্গে ইসলামী নিয়ম মেনে দিনাজপুর কোর্টে এফিডেভিটের মাধ্যমে তার বিয়ে হয়।
বিয়ের এক মাস পর গর্ভে সন্তান আসলে লিটন বিভিন্ন ভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং গর্ভের সন্তানকে অস্বীকার করে।
গত কয়েক মাস থেকে সে যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে স্বামীর বাড়িতে আসলে শাশুড়ী তাকে গালমন্দ করে ধাক্কা দিয়ে বের করে দেন। এ সময় লিটন বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে লিটনের বাবা তোফাজ্জল মাওলানা জানান, তার ছেলে কবে কোথায় বিয়ে করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
২নং কাটলা ইউপি চেয়াম্যান এম সামসুল আলম জানান, ঘটনাটি শুনে মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে বিষয়টি কিছুদিন আগে মেয়েটি চিঠি দিয়ে তাকে জানান। তিনিও ছেলের বাবাকে বিষয়টি জানান।
এমকে





