রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।
গুলিস্তান ফ্লাইওভারের নিচে মুরগিপট্টি নামক স্থানে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুরুজ সরকার (৬০), হেলাল উদ্দিন (৩৫), অনন্দী সরকার (১৬), মো. রাজু (৩৫), বাবুল মিয়া (৩৫), রফিকউদ্দিন (৪৫), মো. হাশেম (৫০), মিজানুর রহমান (১৮), মোছা. ফাতেমা আক্তার (২০), মো. শোভন (২৫), মো. তাজু (৪৫), আঁখি আক্তার (২০) ও মো. শিফা (২৫)।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান টাইম নিউজকে জানান, মতিঝিল গামী একটি বিআরটিসি বাস ওই স্থানে পোঁছলে তারাবো থেকে ছেড়ে আসা একটি মিনিবাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





