ময়মনসিংহের কেওয়াট খালীতে ঈশা খাঁ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ইনেসপেক্টর সাজ্জাদ।
সাজ্জাদ বলেন, রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেনটি ভৈরবের উদ্দেশে ময়মনসিংহ রেলস্টেশন থেকে ছেড়ে যায়।
এমই





