দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নান।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার মান্নানের জামিন আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। আদালত তিন মাসের জন্য মান্নানের জামিন মঞ্জুর করেছেন।
আদালতের এই আদেশের ফলে মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবু হানিফ।
সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিলের প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি করে দুদক। এই মামলায় গত ১৯ জুন মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়।
বিচারিক আদালতে মান্নান জামিন চাইলে গত ১৩ জুলাই তা নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আজ হাইকোর্ট রুলও দিয়েছেন।
হাইকোর্টে মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবু হানিফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
কারাগারে থাকা মান্নানকে গত ১৮ এপ্রিল মেয়র পদ থেকে দ্বিতীয়বারের মতো সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয়।
এমবিএইচ





