রেলক্রসিংয়ে ওঠার পর বিকল হওয়া একটি পিকআপকে কমিউটার ট্রেনের ধাক্কায় তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) দাদন মিয়া জানান, একটি পিকআপ মাইজপাড়া এলাকার রেল লাইনের উপর বিকল হয়ে যায়।
এ সময় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়।
এতে পিকআপটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ছাড়া আহত হন আরও ৬ জন।
এআর
এআর





