ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় নির্ধারিত মডেল ট্যাক্সের অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

রিটে স্থানীয় সরকার সচিব, ডিএনসিসির মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ৫ জনকে বিবাদী করা হয়েছে। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোকতাদির রহমান। 

আজ (রোববার) রাজধানীর খিলগাঁও এলাকার শতাধিক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

তিনি জানান, মিউনিসিপাল সিটি করপোরেশন ট্যাক্সেশন রুলস-১৯৮৬ অনুসারে ২০১৫ সালে একটি গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ওই গেজেটে ইমারত ও জমির ওপর কর শতকরা ৭ ভাগ, ময়লা নিষ্কাশন বাবদ শতকরা ৭ ভাগ, সড়ক বাতি বাবদ শতকরা ৫ ভাগ ট্যাক্স নির্ধারণ করা হয়।

কিন্তু করপোরেশন এর বাইরে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে ৩২০ ভাগ থেকে ৯৭৬ ভাগ পর্যন্ত আদায় করছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন খিলগাঁও এলাকার ১০৪ জন বাসিন্দা।

এএস