প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত ১৩ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এডিসি পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বেগম মাহফুজা আখতারকে শেরপুর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাজ্জাদ হোসেন ভুইয়াকে নরসিংদী, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বেগম মোর্শেদা আখতারকে লক্ষ্মীপুরের এডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রাজা মিয়াকে নোয়াখালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপপরিচালক কাজী মোহাম্মদ হাসানকে চাঁদপুর, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নির্বাহী অফিসার এম মজিবুর রহমানকে নীলফামারী, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গোলাম রাব্বিকে দিনাজপুর, নড়াইল সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেনকে বরিশালের এডিসি করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মির্জা মোহাম্মদ আলী রেজাকে জয়পুরহাট, বিনিয়োগ বোর্ডর উপ-পরিচালক মোহাম্মদ রেহান উদ্দিনকে নেত্রকোনা, দিনাজপুর জেলার জোনাল সেটেলমেন্ট অফিসার দোলোয়ার হোসেনকে লালমনিরহাট, বাংলাদেশ প্রবাসী কর্মসংস্থান ও কল্যাণ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আব্দুল হাইকে হবিগঞ্জের এডিসি করা হয়েছে।
এছাড়া, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন- ৪ শাখায় ন্যস্ত করা হয়েছে।
কেএইচ





