গাজীপুরের বোর্ডবাজার হাজীরপুকুর এলাকার মেট্রেক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান লিটন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের বোর্ডবাজার হাজীরপুকুর এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার ৮তলা ভবনের ৫ম তলায় আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
এমএম





