নানা আয়োজন এবং বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহানগরী ও জেলার সব থানায় অবস্থিত দলীয় কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় থানা বিএনপির উদ্যোগে প্রতিটি থানায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়।

বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শাহাদৎবরণকারী নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিকেল ৫টায় মহারাজ চত্বরে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করে দলটি।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই র্যা লিতে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম মনা, বিএনপি নেতা অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, জাফরউল্লাহ খান সাচ্চু, মোল্লা আবুল কাশেম, শেখ খায়রুজ্জামান খোকা, জলিল খান কালাম, রেহানা ঈসা, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, শেখ হাফিজুর রহমান, সিরাজুল হক নান্নু প্রমুখ।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই