সাতক্ষীরা সীমান্ত থেকে এক দালালসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।মঙ্গলবার সকাল ১১টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার গভীররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা, যশোর ও ফেনী জেলায়। ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিখিলজানান, ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার অভিযোগে আটক এক দালালসহ ২৪ বাংলাদেশি নাগরিককে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এআর





