রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার সিঅ্যান্ডবি বরফ মিলে অভিযান চালিয়ে ওই জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন জানান, বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় জাটকার মালিককে না পাওয়া গেলেও মজুদের অভিযোগে কারখানা মালিক আমিনুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত জাটকা ইলিশ কয়েকটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

কেএইচ