রংপুরে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ১৫ কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, মিঠাপুকুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৩ কর্মী ও কোতোয়ালি থানা এলাকা থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া একই সময়ে জেলা পুলিশ বিভিন্ন মামলার ৭১ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ