সুনামগঞ্জে নিখোঁজ পান ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকিক মিয়া (৩০)। তিনি বানায়েত গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

রোববার সকাল ৯ টার দিকে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন দোয়ারাবাজার সড়কের পার্শ্ববর্তী খাল থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি গত মঙ্গলবার জাউয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।

জাউয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শাহজাহান জানান, ওই ব্যবসায়ী পাঁচদিন আগে নিখোঁজ হন। সকালে খালের মধ্য থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এএইচ