বাড়ি থেকে বের হয়ে দু'দিন নিখোঁজ থাকার পর একটি খাল থেকে তানিয়া (১৬) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তানিয়া উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বাবুলের মেয়ে।
বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ চৌধুরী জানান, তানিয়া গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে পায়নি।
বুধবার রাত সাড়ে ৮টায় মানিকা খালে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের পর শনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।
এআর





