আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ। ৭টায় ৩২ বঙ্গবন্ধু ভবনে জাতীর পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ৮টায় বনানী কবর স্থানে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল, বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা।
এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপাতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। দিনটি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় ও বেদনাবিধুর দিন।
এআর





