পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও সহিংসতা সৃষ্টির মামলায় জামায়াত-শিবির ও বিএনপির ২২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে-শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকতারুজ্জামান, খাঁনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শহিদুজ্জামান, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাকালীন রোকন আসাদুজ্জামান, পাটকেলঘাটা থানা যুবদলের সেক্রেটারি আওয়াল উদ্দিন মোড়ল, কলারোয়া উপজেলার জামায়াত কর্মী লিয়াকত আলী, সদর উপজেলার জামায়াত কর্মী মোহাম্মদ আলী, কালিগঞ্জ উপজেলার জামায়াত কর্মী আনিচুর রহমান, তালা উপজেলার জামায়াত কর্মী জামাল উদ্দিন শেখ ও দেবহাটা উপজেলার জামায়াত কর্মী ফাইজুল ইসলামের নাম জানা গেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





