ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ (৫৩) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ও কাকিনা রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত বিশ্বনাথ (৫৩) উপজেলার শ্রীখাতা গ্রামের বিশ্বেসর বর্মণের ছেলে।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া আপ ট্রেনটি বুড়িমারীর দিকে যাচ্ছিল। উত্তর ঘনেশ্যাম পার হওয়ার সময় ট্রেনটির ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন বিশ্বনাথ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই এলাকায় রেললাইন পাহারায় নিয়োজিত ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এনতাজুল হক জানান, বিশ্বনাথ ১২ জানুয়ারি থেকে কাকিনা ও তুষভাণ্ডার স্টেশনের মধ্যবর্তী স্থানে রাতে রেললাইন পাহারার কাজে নিযুক্ত ছিলেন।

জেএ