কুষ্টিয়ায় ডিজিটাল মেলা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি মুজিব-উল ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাশাপাশি সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
১৯ জানুয়ারী কুষ্টিয়ায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হতে যাচ্ছে। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত্ব্য এ মেলা চলবে আগামী ২১ জানুয়ারী পর্যন্ত।
সোহাগ/এমএনজে





