পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাসের ধাক্কায় শামসুদ্দীন আহাম্মদ (৮৫) নামের এক হোমিওপ্যাথি চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শামসুদ্দীন রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা রাত্রিকালীন কোচ খালেক এন্টারপ্রাইজের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ