কুমিল্লায় এক সাংবাদিকসহ চার শিবিরকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রশিবির পরিচালিত একাধিক মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দৈনিক সংগ্রামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাফর আহমেদ (২০), শিবিরকর্মী রেজাউল (২০), তারেক (২০), নাসির উদ্দিন (২১) এবং ইমরান (২২)।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রশান্ত পাল বুধবার তথ্যটি নিশ্চিত করে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় শিবির পরিচালিত একাধিক মেসে অভিযান চালিয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে এদের সবাইকে জেল হাজতে পাঠানো হবে।

কেএইচ