ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী পরিবহনে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালু হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামের পথে বিভিন্ন সময়ে ৬৩টি ট্রেন ছেড়ে যায়।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, ঈদ উপলক্ষে বুধবার থেকে দিনাজপুরের পার্বতীপুর, খুলনা ও দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। বিকাল ৩টার দিকে খুলনাগামী ট্রেনটি ছেড়ে যাবে বলে জানান তিনি।

ঈদের কয়েকদিন আগ থেকে রেলপথে অতিরিক্ত ভিড়-ঠেলাঠেলি কিংবা সূচি বিপর্যয়ের ভোগান্তি হয়ে থাকলেও মঙ্গলবার অনেকটা নির্বিঘ্নে কমলাপুর স্টেশন ছেড়ে গেছেন ঘরমুখো মানুষ। ঈদ করতে বাড়ি ফিরতেই হবে, তাই চলন্ত ট্রেনে উঠতেই এ ভোঁ দৌড়।

এআর