রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রুপনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন ও বনানীতে একজন নিহত হয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, রোববার রাতে রুপনগর থানা এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত সেই দুই জনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায় নি। দুর্ঘটনার পর সোমবার সকাল সোয়া ৭ টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেড