মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোরের কেশবপুরের সাগরদাড়ি পরিদর্শন করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।
বৃহস্পতিবার বিকালে তিনি খুলনা থেকে সাগরদাড়ি পরিদর্শনে যান।
সাগরদাঁড়ি পৌঁছালে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর প্রধান নির্বাচন কমিশনার মধুপল্লীর কবির পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর পরিদর্শন করেন।
পরে তিনি জেলা পরিষদ ডাক বাংলোয় এলে কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন পুনর্বহাল করায় তাকে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোমেন মজুমদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
সিইসি বলেন, জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন পাস হলে আগামী বছর দেশের সব জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া যেসব সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে পর্যায়ক্রমে সেখানেও নির্বাচন হবে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





