কালনী এক্সপ্রেস নামের একটি ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট হবিগঞ্জের রশিদপুর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার রশিদপুর আউটার সিগন্যাল এলাকায় ঢোকার সময় দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পরপর ৩টি পেট্রলবোমা নিক্ষেপ করে। তখন ট্রেনের চালক ট্রেনের গতি বাড়িয়ে দ্রুত সিগন্যাল এলাকা ত্যাগ করেন।
রাতে এই হামলার সময় ট্রেনটির চালক গতি বাড়িয়ে দ্রুত ওই এলাকা অতিক্রম করেন বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
এমকে





