পিরোজপুরের জিয়ানগরে বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জিয়ানগর উপজেলার নব যোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন (বাচ্চু) জিয়ানগর প্রেস ক্লাব এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন। সাংবাদিক মোঃ আজাদ হোসেন (বাচ্চু), মোঃ ইউসুফ আলী জোমাদ্দার, মোঃ সাহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, মোঃ শাকিল খান, কেফায়েত উল্লাহ, মারুফুল ইসলাম, মোঃ মামুন হোসেন, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
কোফায়েত/জারিফ





