‘দুষ্কৃতকারী বাঙালি' শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার পুলিশ সুপার(এসপি) মো:আশরাফুল ইসলামকে আবারো তলব করেছে হাইকোর্ট। আগামী ৮ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে হবে।
বুধবাব বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে গত ২ জানুয়ারি হাইকোর্টের তলবে হাজির হয়েছিলেন মো:আশরাফুল ইসলাম। ঐদিন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে ছুটি ঘোষণা করায় হাইকোর্ট বসেনি। আজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু গাইবান্ধার পুলিশ এসপির হাইকোর্টে এসে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে হাজিরা দেয়ার বিষয়টি উত্থাপন করলে আদালত ৮ জানুয়ারি তাকে হাজিরের নির্দেশ দেন।
গত ৬ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার ডিসিকে তলব করেন হাইকোর্ট। তাকে সশরীরে হাজির হয়ে ওই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে বলা হয়। ১২ ডিসেম্বর ‘দুষ্কৃতকারী বাঙালি’ শব্দ ব্যবহারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে ক্ষমা করে একই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে গাইবান্ধার এসপিকে তলব করেন হাইকোর্ট।
এমই





