বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবসে উপলক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা পাঠ, চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্মন , রক্তদান, আলোচনা সভা , যুবলীগের চেক বিতরন, বিশেষ মোনাজাত, দোয়া প্রভৃতি।

সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন,সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহু, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র এম এ জলিল। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রাজ্জাক পার্কে শেষ হয় ।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ