চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত বর্তমান ভাইস-চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই দলের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার হাইকোর্ট এলাকা থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী টাইমনিউজবিডিকে জানান, জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে ঢাকা হাইকোর্ট এলাকা থেকে পুলিশ গ্রেপতার করেছে। কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো নিশ্চত নন তিনি।
সাতকানিয়া থানার ওসি খালেদ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সাতকানিয়া পুলিশ হাইকোর্ট এলাকা থেকে সন্ধ্যা ৭টায় জসিমকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা নদভীর ওপর হামলার মামলায় তিনি জামিনে আছেন। যুবলীগকর্মী হাসান হত্যা মামলায় আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা, জিই ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এএইচ
সাতকানিয়ার জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ঢাকায় গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত বর্তমান ভাইস-চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই দলের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
চেয়ারম্যানের জুয়ার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উগ্রবাদ-অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান চেয়ারম্যানের
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া
পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।
















