মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রীনগর কেয়াটখালী এলাকাবাসী। ১৩ সেপ্টম্বর বুধবার সকালে ১১ টায় ঢাকা-মাওয়া মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন কেয়টখালী এলাকাবাসী।

মানব বন্ধনে বিভিন্ন পেশার জনগন অংশ গ্রহন করেন । এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, কেয়টখালী মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলী, কেয়াটখালী মাদ্রাসা সভাপতি আ:রশিদ খালাসী, মাদ্রাসা শিক্ষক মাও:জাকির হোসেন, মাও: জুনায়ত সিদ্দিকী, ইমাম ও খতিব মাও:ওমর ফারুক, মাও :আব্দুস সামাদ, শ্রীনগর কৃষকলীগ সাধারণ-সম্পাদক মো: সামছুল আলম, কৃষকলীগ নেতা মো:হান্নান মোড়ল, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি নজরুল খালাসী, ছাত্রলীগ নেতা শাওন ঘোষ, আওয়ামী লীগ নেতা  ইয়াছিন , ষোলঘরের মজিবর খালাসী , হারু ঘোষ সহ বিভিন্ন ব্যক্তি বর্গ।

মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা যজ্ঞের তীব্র প্রতিবাদ করে বক্তারা রোহিঙ্গাদের সাহায্য করার জন্য এলাকাবাসীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এমএ