সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার(১৯ জুন) দুপুরে কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় বিধ্বস্ত হয় তাঁর গাড়ি।

ঘটনা স্থলেই একজন নিহত হয় একজন। আহত হয়েছে আরও পনের জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।