ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে আশুগঞ্জ এবং তালশহরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী মালবাহী একটি ট্রেন আশুগঞ্জ ব্লকহার্ট এলাকায় আসলে লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলেও তিনি জানান।

কেএইচ