হিলি সীমান্তের রেলওয়ের স্টেশনের পাশে কামালগেট নামক এলাকায় সীমান্ত পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ফিরোজা বেগম (৪৫) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ফিরোজা বেগম জয়পুরহাট জেলা সদরের আমদৈ এলাকার মৃতিনা গ্রামের মালেক ম-লের স্ত্রী। তিনি বেশ কিছু দিন যাবত হিলি রেলওয়ে কলোনি এলাকায় ভাড়া থেকে চোরচালানের কাজ করে আসত।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রোববার বিকেলে ফিরোজা বেগম অবৈধভাবে ভারত থেকে ৪ প্যাকেট জিরা নিয়ে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশের জন্য নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সামনে দিয়ে দৌড় দিলে তিনি ট্রেনের নিচে পড়ে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ির (এএসআই) আকতার ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে