দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীর লাশ দেখতে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার দুপুরে দামপাড়ার উদ্দেশে রওনা হন।
দামপাড়া পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদা খানম মিতুর নামাজে জানাযায় অংশ নেবেন।
এ সময় মিতু হত্যাকাণ্ডের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানা গেছে।
বাবুল আক্তারের সহকর্মী চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুত্তাকী ইবনু মিনান জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মিতুর লাশ নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন।
এমই





