রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) লাশ উদ্ধার করে।
জিআরপি থানার এএসআই শফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও শর্ট পাঞ্জাবি।
অন্যদিকে রাজধানীর দারুস সালাম থানার টোলারবাগ এলাকার একটি বাড়ি থেকে শনিবার সকালে রহিলা (৪৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামীর নাম তবারক হোসেন।
দারুস সালাম থানার এসআই টিটু সরদার জানান, ওই বাড়ির গৃহকর্তা মকবুল হোসেনের বাসায় কাজ করতো রহিলা। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





