সোনা চোরাচালানের ১৪৯টি সোনার বার আত্মসাতের মামলার ২ আসামিকে রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই ২ জন হলেন গাড়িচালক সমীর বিশ্বাস ও স্বর্ণ বহনকারী মো. মাহিম।
সোমবার দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে এই মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ পরিচালক যতন কুমার রায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই জিজ্ঞাবাদ চলবে বিকেল পর্যন্ত।
গত ৩১ মার্চ ১৪৯টি সোনার বারসহ পুলিশের উপপরিদর্শক মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রনিকে গ্রেতার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় রমনা থানায় পুলিশের ৩ সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা,একে.১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই।





