জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে এগারোটয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপ ফ্লাইটটি।
ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত গন্তব্য হিসেবে গত তেসরা জুন পাঁচ দিনের সফরে ফিনল্যান্ডে পৌঁছান শেখ হাসিনা। বৈঠক করেন ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোরের সঙ্গে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এর আগে, আঠাশে মে জাপানে চারদিনের সফরে জাপান যান তিনি। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষে, আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি সই করে দুই দেশ। টোকিও থেকে তিন দিনের সফরে সৌদি আরবে গিয়ে ১৪ত ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।
এসএম





